শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আ: লতিফ নেজামীর ইন্তেকাল

নিউজ ডেস্ক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বাঙলার জাগরণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাওলানা নেজামী গতকাল সোমবার নিজ বাসায় ইফতার শেষে অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালের সংবাদে দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: