বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ খেলাপি ঋণ: ১০০ টাকা ঋণের ৪৭ টাকাই ঝুঁকিতে নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও

ব্রেনে চিপ বসিয়ে বাঁদরকে দিয়ে গেম খেলালেন এলন মাস্ক (ভিডিও)

নিউজ ডেস্ক :: প্রযুক্তির উৎকর্ষতার ডিজিটাল এ যুগে ভিডিও গেম অবসর সময়ের এক অন্যতম অনুষঙ্গ। সময় কাটাতে ছোট-বড় সকলের হাতেই ভিডিও গেমের কনসোল (রিমোট) দেখা যায়। কিন্তু, বাঁদরের হাতে গেমের কনসোল দেখলে অবাক হবেন যে কেউই।

হ্যাঁ, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, গাছের ডালে বসে পাকা হাতে পিংপং গেম খেলছে এক বাঁদর। জয়স্টিকের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ন্ত্রণ করছে পর্দার ছোট্ট বলটিকে। গেমপ্লে দেখে বোঝার কায়দা নেই যে ওটা মানুষ খেলছে নাকি বাঁদর।

আসলে বাঁদরের এ ভিডিও গেম কেরামতি বিজ্ঞানেরই কারসাজি। আর এমন কাণ্ডের হোতা টেসলা মোটরসের কর্ণধার এলন মাস্ক। তার কোম্পানিই সম্প্রতি বানিয়ে ফেলেছে অত্যাধুনিক এক নিউরালিঙ্ক মেশিন। আর তারই সাহায্যে এদিন ভিডিও গেম খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সাধারণ এক বাঁদর।

ভিডিওতে দৃশ্যমান বাঁদরটির নাম পেজার। তার মাথায় লাগানো হয়েছে এক বিশেষ ব্রেন চিপ। এর ফলে পেজারের বুদ্ধি আর পাঁচটা সাধারণ বাঁদরের চেয়ে অনেকটা বেড়ে গেছে। ভিডিও গেম কীভাবে খেলতে হয় তাকে তা শেখাতেই হয়নি। নিজে নিজে ভেবে নিয়েই গেম খেলেছে পেজার।

এলন মাস্ক ট্যুইটারে এই বিশেষ ব্রেন চিপের কার্যকারিতা সম্পর্কে বলেন, মূলত প্যারালাইসিস রোগীদের কথা ভেবেই এই নতুন চিপ বানিয়েছে তার কোম্পানি।

তিনি জানান, এই নিউরালিঙ্কের প্রথম প্রোডাক্টটি প্যারালাইসিস রোগীকেও স্মার্টফোন ব্যবহার করতে সাহায্য করবে। এতে তাদের ব্রেন তুলনামূলকভাবে অনেক দ্রুত কাজ করবে।

এমনকি সুস্থ মানুষ যারা হাত দিয়ে ফোন ব্যবহার করেন তাদের থেকেও ব্রেন চিপের মাধ্যমে প্যারালাইসিস রোগীর কাজের গতি হবে দ্রুত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: