বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: মহামারি করোনাভাইরাস রোধে দেশে চীনের টিকা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ ঢামেকের পাশাপাশি স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ এক হাজার টিকা দেয়ার কথা। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে। আজকের পর সপ্তাহখানেক টিকা প্রদান বন্ধ থাকবে। এরপর মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। পরে ১৯ মে রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই করোনা রোধে বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেন।
এসআর/