মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

শিবালয়ে এমপি দুর্জয়ের দিকনির্দেশনায় ধান কেটে দিল শিবালয় উপজেলা কৃষকলীগ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় উপজেলা কৃষকলীগের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ১৫ মে ২০২০ ইং তেওতা ইউনিয়নের সমেজঘর ও ষাইটঘর এলাকার কৃষকের পাকা বোরো ধান কেটে দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদসদস্য আলহাজ্ব এ,এম, নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশনায় করোনা দুর্যোগে, শ্রমিক সংকটের কারণে কৃষকদের পাশে দাড়িয়েছেন উপজেলা কৃষকলীগ।

উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো জানান, কর্মসূচির প্রথম দিনে সমেজঘর তেওতা গ্রামের আব্দুর রউফ, মোন্নাফ, হাসেম মোল্লা, ষাইটঘরের সাখাওয়াত ও রহমানের অন্তত ৮ বিঘা ধান কেটে বাড়িতে তুলে দেয়া হয়েছে। কৃষকলীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী স্বেচ্ছাভিত্তিতে ধান কাটায় অংশ নেন।

এসময় জেলা কৃষকলীগ সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, আ’লীগ নেতা বিশ্বজিৎ দাস, মামুন শেখ, রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: