শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মতিঝিল আগুনে পুড়লো ২ এসি বাস

নিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে দুটি এসি বাস। রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের ২টি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।

কেএফ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: