শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বৈদেশিক মূদ্রাসহ এক যাত্রী আটক শাহজালালে

নিউজ ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও ৭ টি দেশের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতের নাম জাহাঙ্গীর গাজী।

সোমবার (২৬ জুলাই) সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাওয়ার প্রাক্কালে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ইমিগ্রেশন শেষে বিমানে উঠার আগ মুহুর্তে তাকে আটক করা হয়।

তার সংগে মূদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে তল্লাশী করা হলে তার ব্যাগের ভিতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় ৮ টি দেশের মূদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিলো। এছাড়া ইউএস ডলার, ইউরো, মালয়েশিয়া, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিলো। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

জিয়াউল হক পলাশ জানান, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া তিনি গত দুই বছরে ১৩৫ বার বিভিন্ন সময় বিদেশে আসা যাওয়া করেন। তিনি মূলত ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে আনা নেওয়ার কাজ করতেন।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা জানান, এর আগে ২০ জুলাই প্রায় ১৪ কেজি তরল সোনা আটক করে আর্মড পুলিশ। এই সোনা তুরস্ক থেকে আনা হয়। মূদ্রা পাচারকারীও সোনা চোরাচালানের কাজে এই টাকা ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই যাত্রীকে কাস্টম আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূদ্রাসহ তাকে কাস্টমসের হাতে হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: