শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রাজধানীর তোপখানা রোডে সার্জিক্যাল মার্কেটে আগুন

নিউজ ডেস্ক :: রাজধানীর তোপখানা রোডের একটি সাততলা ভবনে আগুন লেগেছে। ‘গফুর টাওয়ার’ নামে ওই ভবনটির বিভিন্ন তলায় চিকিৎসা সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে দায়িত্ব পালন করছিল।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান সমকালকে বলেন, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আমরা খবর পাই। এরপর দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তবে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, পুরোপুরি নেভানোর পর তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: