বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

শিবালয়ে শ্রমিক হেল্পারদের খাদ্য সহায়তা দিলেন এমপি দুর্জয়

 মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : আজ ২৩ মে ‘২০ শিবালয়ের আরিচা ও পাটুরিয়া ঘাটের লঞ্চ শ্রমিক-হেল্পার ২২৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এই খাদ্য সহায়তা তুলে দেন। এছাড়া সাংসদের ব্যক্তিগত পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

এ সময় তিনি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার, নিজ ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, ওসি মোহাম্মদ মিজানুর রহমান, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেসার্স আল মামুন গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান, শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, শিবালয় উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃআব্দুল কুদ্দুস, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল, শিবালয় উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: