বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম
আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

করোনায় ঢাকার সাবেক এমপি মকবুলের মৃত্যু

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাজী মকবুলের ছেলে মুজিবুল ইসলাম পান্না এ তথ্য নিশ্চিত করেছেন।

পান্না বলেন, বাবার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিনদিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

হাজী মকবুল শমরিতা মেডিকেল কলেজ ছাড়াও এক ডজনের মতো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর ল কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক হাজী মকবুল হোসেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: