বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে বিলের পানিতে ৪ স্কুল ছাত্র গোসল করতে নেমে ২জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪স্কুল ছাত্র বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় বাকি দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘীর (আরডিআরএস এলাকায়) জাহাঙ্গীরের মৎস প্রকল্পে এ ঘটনা ঘটে।

মৃত সিয়াম তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শরিফুজ্জামান মিঠুর পুত্র। অপরজন মাহিম মুজিবুর রহমানের পুত্র। তারা তুষভান্ডার সুন্দ্রাহবি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর দেড়টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে নেমে গোসল করতে থাকে চার বন্ধু। এ সময় হঠাৎ ২ জন বন্ধু সাঁতার না জানার কারণে পানিতে ডুবে সেখানে থাকা বালুতে তলিয়ে যায়। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।

আশপাশের কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত দুই পরিবারে সহ এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, ছাত্র দুটিকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: