রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

কাউকে দুর্ভোগের মধ্যে থাকতে হবে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

 অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : গত কয়েকদিনে প্রচন্ড ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের কংশরা, কোদালকাঠি, ফুটকিবাড়ীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আজ ২৯ মে শুক্রবার সকাল ১০টায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্থ কোদালকাঠি, কংশরা, ফুটকিবাড়ীসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন। গত কয়েক দিনের ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকার গাছপালা, ঘরবাড়ীসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রতিমন্ত্রীকে জানান এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশবাসীকে নিয়ে একদিকে করোনার সাথে লড়াই করছেন অন্যদিকে ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন। কাউকেই দুর্ভোগের মধ্যে থাকতে হবে না। ধর্য্য ধরে সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: