মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ডিম পেড়েছে (ভিডিও)

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ২৯ মে শুক্রবার ভোর ৬টায় ৫২টি ডিম পেড়েছে। ৫২টি ডিম থেকে ১৪টি ডিম জুলিয়েট’র নিজের বাসায় রাখা হয়েছে। বাকী ডিম নির্দিষ্ট তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়েছে। আশা করা হচ্ছে ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুঁটবে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান শুক্রবার ভোর ৬টায় কুমির জুলিয়েট ৫২টি ডিম পাড়ে। এর মধ্যে থেকে ১৪টি ডিম কুমির জুলিয়েট’র নিজের বাসায় রাখা হয়েছে। বাকী ৩৮টি ডিম নির্দিষ্ট তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়েছে।

বর্তমানে আলেকজান্ডার নামের একটি নতুন পুরুষ কুমির প্রজনন কেন্দ্রে আনা হয়েছে। কুমির গুলির মধ্যে সম্পর্ক ভালো লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি ভালো ফল পাওয়া যাবে এবং ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুটবে। আজাদ কবির আরো জানান ২০০০ সাল থেকে সরকারি ভাবে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র করমজলে শুরু হয়। ২০০৫ সালে কুমির রোমিও এবং জুলিয়েট’র মিলনে ডিম পাড়া ও কুমির ছানা উৎপাদন শুরু হয়। কুমির পিলপিল আসে ২০১০ সালে।

বর্তমানে করমজল কুমির প্রজনন কেন্দ্রে ১৯৫টি কুমির আছে। বিাভিন্ন সময়ে সুন্দরবনে ৯৭টি কুমির অবমুক্ত করা হয়েছে। কিছু কুমির বিভিন্ন পার্ক ও চিড়িয়া খানায় নেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: