বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা কমিটি’র আয়োজনে সাম্প্রদায়িক মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকতাল রাত ৮ টার সময় রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক তাউদ্দীন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান ও সনাতন ধর্মীয় নেতা অমল কুমার রায়,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আবু শাহানশাহ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক ও প্রশান্ত কুমার বসাক প্রমূখ।

প্রসঙ্গতঃ এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হককে সভাপতি করে একটি ১০১ সদস্য বিশিষ্ট ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা কমিটি গঠন করা হয়।

এ সময় বক্তরা সাম্প্রতি দুর্গাপুজায় কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: