বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে শনিবার ২৩ অক্টোবর ১৮ সেট ট্র্যাক স্যুট ও জার্সি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এদিন বিকেলে পৌরশহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে- হরিপুর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রবিউল ইসলাম সবুজ ও ঢাকাস্থ অগ্রণী ব্যাংক কর্মকর্তা অসিত কুমার মন্ডলের যৌথ সৌজন্যে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লী সহ- সভাপতি সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা ও একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি এস এম রবিউল ইসলাম সবুজ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ডন, ক্রীড়া একাডেমির কোচ মানিক হোসেন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা তার শুভেচ্ছা বক্তব্যে একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: