রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

বলিরেখা আটকাতে বালিশ ছাড়া ঘুমান

নিউজ ডেস্ক :: বয়সের সঙ্গে সঙ্গে মুখে বলিরেখার পরিমাণ বাড়তে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেরই কম বয়সে মুখে বলিরেখা পড়ে যায়। অনেক কিছু করেও তা আটকানো যায় না। এর বিভিন্ন কারণ থাকতে পারে। তবে এবারে এর পেছনে একটি অদ্ভুত কারণকে দায়ী করেছেন চিকিৎসকরা।

তাদের মতে যারা বালিশে মুখ গুঁজে ঘুমান, তাদের ত্বকে বেশি মাত্রায় বলিরেখা পড়তে পারে। এর মূলত দু’টি কারণ ব্যাখ্যা করেছেন চিকিৎসকরা।

বালিশে মুখ গুঁজে ঘুমালে মুখের দিকে রক্তচাপ বাড়তে থাকে। সেই চাপেই মুখে বলিরেখা পড়তে পারে। যারা মুখের কোনও একটি বিশেষ দিকে বেশি পরিমাণে বালিশে রেখে ঘুমোন, সেই দিকে বয়সের ছাপ বেশি পড়তে থাকে, আর কমতে থাকে উজ্জ্বলতা।

এ ছাড়াও বালিশে মুখ গুঁজে ঘুমালে বা পাশ ফিরে ঘুমানোর সময় মুখের যে অংশটি বালিশের সংস্পর্শে থাকে, সেই অংশের ত্বক ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। কারণ বালিশে থাকা ব্যাকটিরিয়া মুখের ওই অংশে বাসা বাঁধতে থাকে।

সবচেয়ে ভালো হয় বালিশ ছাড়া ঘুমাতে পারলে। এতে ঘাড় এবং কাঁধের পেশির সমস্যা কমে, মেরুদণ্ডের উপকারের পাশাপাশি মুখের ত্বকের উপকারতো হবেই।

এমএম/এসবি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: