বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

রানীশংকৈলে ডিবি’র হাতে ১১১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৯ টার দিকে নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে ১১১ বোতল ফেন্সিডিলসহ মশিবুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। মশিবুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধর পূর্বপাড়া এলাকার শুকুরদির ছেলে। জেলা ডিবি পুলিশ জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থেকে একটি বড় ফেন্সিডিলের চালান নৈশকোচ যোগে ঢাকা যাবে।

প্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের এস আই নবিউল ইসলাম, এ এস আই শাহাদাৎ ও জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স অভিদযান চালিয়ে উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামে একটি নৈশকোচকে থামায়। গাড়ি তল্লাশি করে কোন ফেন্সিডিল না পাওয়া গেলে, ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশে মশিবুর রহমানকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে সন্দেহ হলে ডিবি পুলিশের টিম ঘিরে ফেলে। এবং মশিবুর বুঝতে পেরে দৌড়ে পালাতে গিয়ে ডিবি’র হাতে ধরা পড়ে এবং ওই বস্তা থেকে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ঢাকা যাওয়ার একটি গাড়ির টিকিট জব্দ করা হয়। এ নিয়ে রাত ৯ টায় রাণীশংকৈল থানায় মশিবুরের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: