বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

”মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি” রানীশংকৈলে কমিনিউটি পুলিশিং ডে পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :: “মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩০ অক্টোরব শনিবার কমিনিউটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।৷

পরে কমিনিউটি পুলিশ ফোরামের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি সিনিয়র পুলিশ কমিশনার তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম,কমিনিউটি পুলিশ ফোরামের সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ধর্মগড় ইউনিয়র আ’লী সভাপতি আবুল কাশেম, নেকমরদ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোসেন, নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, কাউন্সিলর হালিমা আক্তার ডলিসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মোমিনুল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: