বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

রাণীশংকৈলে ইউপি নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরুষ ও মহিলা সদস্য পদপ্রার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সার্কেল তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার নূর-ই আলম, ওসি এসএম জাহিদ ইকবাল, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, এনামুল হক, লোকমান আলী, হামিদুর রহমান, বকুল হোসেন, গোলাম রব্বানী, সদস্য মরিয়ম বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।পুলিশ সুপার ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনী বিধিসমূহ মেনে চলার জন্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: