বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নোয়াখালীতে সাংবাদিকের বাবাসহ করোনায় মৃত্যু ৪, জেলায় মোট ১৯ জন

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : বেসরকারি টেলিভিশন যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোতাসিম বিল্লাহ্ সবুজের বাবা কাজী মো সোলায়মান’সহ নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে করোনায় মারা গেছেন আরও চার জন। এনিয়ে জেলা করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯জন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী পৌর হাজীপুরের বাসিন্দা ও সাংবাদিক সবুজের বাবা কাজী মো. সোলায়মান (৬৪) মারা গেছেন। ১জুন সোমবার উনার করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনের ছিলেন। এছাড়াও ১জুন সোমবার রাতের আসা রিপোর্টে উপজেলার একলাশপুরে বাসিন্দা নূরুল হক (৬২) ও দূর্গাপুর এলাকার বাসিন্দা নবীর হোসেন (৬৫) এর করোনা পজিটিভ আসে। তারা দু’জনই গত ৩১মে রবিবার মারা যান। এরআগে গত ২৯মে মারা যাওয়া শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের বাসিন্দা মো. হানিফ (৬০) এর করোনা পজিটিভ এসেছে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মতিউর রহমান জানান, গত ৩০ মে অসুস্থ অবস্থায় মারা যান উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩)। মৃত্যুর আগে উনার নমুনা সংগ্রহ করা হয়। ১জুন সোমবার রাতে আসা রিপোর্টে জানা গেছে আহসান উল্যা করোনায় আক্রান্ত ছিলেন।

জেলায় করোনায় যাদের মৃত্যু হয়েছেঃ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৯জনের। তারা হচ্ছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩), কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪), চৌমুহনী পৌরসভার কাজী মো. সোলায়মান (৬৪), বেগমগঞ্জ একলাশপুরের নূরুল হক (৬২), দূর্গাপুরের নবীর হোসেন (৬৫) ও শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের মো হানিফ (৬০)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: