বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল গোগর (বেলতলী) নামক স্থানে পাকা রাস্তায় সিএনজি’র সাথে ঢাকা গামী বাসের সাথে মুখোমুখি সড়ক দুর্ঘটনায় শিউলী বেগম (৪৬) নামে এক মহিলা মৃত্যুর খবর পাওয়া গেছে।

সে হরিপুর উপজেলার বকুয়া (বটতলা) হাসেন আলীর স্ত্রী। মৃত শিউলি বেগম একজন খুচরা কাপড় ব্যবসায়ী। বুধবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ।

ঘটনার দিন শিউলি বেগম বাড়ি থেকে ৬ টার দিকে সৈয়দপুরে কাপড় কেনার জন্য বের হয়। পথিমধ্যে রানীশংকৈল থেকে সিএনজি যোগে পীরগঞ্জে যাওয়ার পথে গোগর বটতলী নামক স্থানে অপর দিক থেকে আসা ঢাকা বাস (কোচ) এর সাথে দূর্ঘটনায় মারা যায়। স্থানীয়রা জানান, সিএনজি এবং কোচের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে আসে।

রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দিন জানান, সকাল ৮ টায় খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লাশ স্হানীয় হাসপাতালে রয়েছে ।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: