বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৬৫ হাজার

নিউজ ডেস্ক : দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।

রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: