বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১ টায় দুইদিন ব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞান ও জাদুঘর, ঢাকার তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাথা” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু শামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, কৃষি ক্ষেত্রে যান্ত্রিক উদ্ভাবক মো. আমজাদ হোসেন প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের এবং ব্যক্তি বিশেষের একটি বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক স্টল স্থান পেয়েছে। মেলায় সকাল থেকেই বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সমাগমে মুখরিত ছিল মেলা চত্ত্বর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: