সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

করোনার মধ্যে বিয়ের আয়োজন, ফেঁসে গেলেন কনের বাবা!

নিউজ ডেস্ক : মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাল্যবিয়ের দায়ে কনের বাবাকে জরিমানা ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেক রিফাত আসমা।

রিফাত আসমা জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর অবস্থানে প্রশাসন। এ নির্দেশনা অমান্য করে উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. ইব্রাহিম ও বিবি জুলেখা’র মেয়ের বিবাহের ধুমধাম আয়োজন করেন কনে পক্ষ। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি বিয়ের সকল আয়োজন স্বাভাবিক সময়ের ন্যায় চলছে। পরে কনে ও বরের জন্মনিবন্ধন দেখি।

তিনি আরও জানান, সেখানে অপ্রাপ্ত কনের বয়স (৪ অক্টোবর-২০০৩) ও বর মো. বিল্লাল হোসেন (১জানুয়ারী-২০০০)! ফলে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করি এবং বিয়ের সকল আয়োজন বন্ধ করার পাশাপাশি কনের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেয়ার মর্মে কনের পিতার মুছলেখা নেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: