শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

স্বাস্থ্য সচিবের স্ত্রী করোনায় মারা গেলেন

নিউজ ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার তাকে সেখানে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের কৃতি সন্তান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও কামরুন নাহার দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

কামরুন নাহারের মৃত্যু সংবাদে কটিয়াদী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: