বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

নরসিংদীতে করোনা থেকে সুস্থ হওয়ার পর আবারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ

মোঃরাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : করোনা থেকে সুস্থ হওয়ার পর আবারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)।

আজ সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ও তার সহকর্মীরা জানান, করোনা উপসর্গ না থাকলেও গত এপ্রিলে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় আব্দুল মতিনের। এরপর পুণরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন আগে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গত ১০ জুন থেকে আব্দুল মতিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার (১৪ জুন) তার করোনা পজেটিভ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১ হাজার ৭৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৩৬ জন, পলাশে ৯৩ জন, শিবপুরে ৭৮ জন, রায়পুরাতে ৭৬ জন, বেলাবোতে ৫৭ জন ও মনোহরদীতে ৩৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮ জন, এরমধ্যে নরসিংদী সদরে ১১ জন, বেলাব উপজেলায় ০২ জন, রায়পুরায় ০২ জন, পলাশে ০১ জন, মনোহরদীতে ০১ জন ও শিবপুরে ০১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: