শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে রাখাইন পরিবারের সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে তালতলী থানার ছোট ভাইজোড়া গ্রামের রাখাইন পরিবারের সংবাদ সম্মেলন করেছে। বুধবার ( ২ মার্চ ) সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রাখাইন ও মুসলিম পরিবারের সদস্যরা। জবরদখলের হাত থেকে চাষিজমি ও ভিটেবাড়ি রক্ষার দাবি করেন। ভূমিদস্যুচক্র বিভিন্নভাবে থানায় দরখাস্ত করে পক্ষপাতিত্ব শালিসগণের দ্বারা রোয়েদাদ সৃষ্টি করে ৪২.৬০ একর জমি আত্মসাৎ ও গ্রাস করার পাঁয়তারা চালাচ্ছে।

ক্ষমতার দাপটে একাধিক ঘর তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জালিয়াতচক্র তাদের তৈরি জাল দলিল ব্যবহার করে আমতলী সহকারী জজ আদালত, কবলাদার আ. আজিজ ২য় আদালতে মামলা করে।

আদালতের কোনো ডিক্রি না থাকা সত্তেও জালিয়াতচক্র শাহআলম গং প্রভাব খাটিয়ে দখলীয় জমি জবরদখল করার পাঁয়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে মাচেজেন রাখাইন আরো বলেন, ভূমিদস্যুচক্রের হোতা শাহআলম ও তার সাঙ্গপাঙ্গরা জাল-জালিয়াতি, প্রতারণা, দস্যুতাই তাদের পেশা।

অংজানফ্রু নামক জনৈক রাখাইন শাহআলমসহ ১৮জনের নামে জাল দলিলের বিরুদ্ধে আমতলী হাকিম আদালতে মামলা দায়ের করেন। আসামিরা হাজতবাস করলেও বর্তমানে জামিনে রয়েছেন।

একাধিক দলিলের নম্বরে একাধিক দলিল জালিয়াতি করে ভূমিদস্যু চক্রের হোতা শাহআলম জাল সিল প্রয়োগ করে রাখাইনদের ভিটেবাড়ি দখল করার পাঁয়তারা চালাচ্ছে। জমি দখলে থাকা একাধিক রাখাইন ও একাধিক মুসলিম পরিবারকে দেশ থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে এই জালিয়াতচক্র। অভিযোগের আলোকে বরগুনার সহকারী পুলিশ সুপার, তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিআইডি আমতলী সাবরেজিস্ট্রি অফিস তদন্ত করলে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সানলেন, উতেমং, চোতেমং, মংথিনজো, মো. হযরত আলী মল্লিক, আ. আজিজ, সোবাহান, তাসলিমা, মমতাজ, জয়নব, আবুল কালাম ও আলমগীর হোসেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহ আলম বলেন, তাদের সঙ্গে বহুবার শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করা হলেও তারা বসছেন না। আদালতে মামলা চলছে। সেখানে যে রায় হবে সেটাই আমরা মেনে নেব। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: