শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

শুধু সানি লিওনিই নন, ঢাকায় এসেছেন আরেক বলিউড অভিনেত্রী

নিউজ ডেস্ক :: বাংলাদেশে এসেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ সানি লিওনি। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন এ বলিউড তারকা।

বিষয়টি নিয়ে যখন দেশে আলোচনা-সমালোচনায় মুখর তখন জানা গেল, শুধু সানিই নন; একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে বিকাল ৪টায় ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।

সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি। সে অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সানি ও তার স্বামী ড্যানিয়েলের পাশে নারগিস ফাখরিকেও দেখা গেছে।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।

জানা গেছে, রোববার রাতে ঢাকার একটি নামি রেস্তোরাঁয় হবে তাপস-মুন্নির মেয়ের জমকালো এ বিয়ের আয়োজন। সেই অনুষ্ঠানে পারফরমও করবেন সানি লিওন ও নারগিস। আজই ভারতে ফিরে যাবেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: