মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

যাত্রী সংকটে বন্ধ হচ্ছে ‘সোনার বাংলা’ ও ‘উপকূল’ এক্সপ্রেস

নিউজ ডেস্ক : শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং রোববার থেকে ঢাকা-নোয়াখালী রুটের ‘উপকূল এক্সপ্রেস’ চলাচল বন্ধ হয়ে যাবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকটে পড়ায় ট্রেন দু’টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির সঙ্গে গত ২৪ মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে আটটি ট্রেন চলাচল শুরু হয়। ২ জুন থেকে চালু হয় আরও ১১টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

এমন পরিস্থিতিতে ট্রেনের ধারণ ক্ষমতার অর্ধেক টিকিটও বিক্রি হচ্ছে না। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠী টিকিট কাটতে পারছেন না। করোনার বিস্তার রোধে ‘রেড জোন’ এলাকায় ছুটি ঘোষণা করায় যাত্রী সংখ্যা আরও কমেছে। এ কারণে এ দু’টি ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

ট্রেন দু’টি বন্ধের সিদ্ধান্ত জানিয়ে এক চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত সাময়িক। যাত্রী বাড়লে ফের ট্রেন দু’টি চালু হবে। আর যাত্রী না পাওয়া গেলে, চলমান ১৭টি ট্রেনের কয়েকটিও বন্ধ করা হতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: