রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

টুইটার ব্যবহারে টাকা লাগবে: ইলন মাস্ক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :  টুইটার ব্যবহার করতে আগামী দিনে টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। তবে সবাইকে টাকা খরচ করতে হবে না, কেবলমাত্র বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে খরচ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মে) এক টুইটে ইলন মাস্ক এ তথ্য জানিয়েছন। তিনি বলেন, টুইটার সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি থাকবে। তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ করতে হতে পারে।

টুইটার ব্যবহারে টাকা লাগবে, তবে সবার নয়: ইলন মাস্ক

তবে এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

সব জল্পনা-কল্পনা এবং দরদামের পর টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এই মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে মাস্কের খরচ পড়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সংস্থার সব কর্মীর কাছে একটি মেইল করে পুরো বিষয়টি জানিয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। ২৫ এপ্রিল পুরো বিষয়টি সম্পন্ন হয়।

টুইটার কিনে নেওয়ার পর থেকেই এতে বেশকিছু পরিবর্তন আনার বিষয়ে চিন্তাভাবনার কথা জানান টেসলার কর্ণধার ইলন মাস্ক। তিনি জানান, টুইটারের ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হবে। ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে টুইটারের অ্যালগরিদমে পরিবর্তন আনার কথাও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: