শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক :: ভারতে মহানবী হজরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লি অংশ নেন। এ কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচি কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য পুলিশ সতর্কাবস্থায় ছিল।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: