শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মংচিন থান, বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলীতে ৯ আগষ্ট মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “ঐতিহ‍্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। বিদ্যালয়ের হল রুমে মি:মংথিনজো এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, রাখাইন সমাজ উন্নয়ন সাংস্থার সিনিয়র সহ-সভাপতি মি:মং তাহান। সভায় বক্তব্য রাখেন, উপজেলার ভাইস -চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমাজ সেবক ইউপি সদস্য মো: নজরুল ইসলাম লিটু, তালতলী প্রেসক্লাবে সভাপতি মো:গোলাম কিবরিয়া,তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আব্দুল :মান্নান মাষ্টার, তালতলী উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মি:মংচিন থান,এডভোকেট মি:মংথান,সাবেক ইউপি সদস্য মো:আব্দুল ছালাম, মি:চানমং ও মিসেস : এমেন প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা। সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা,রাখাইনদের প্রতি মিথ্যা মামলার দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি,রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান, অনুষ্ঠান শেষে রাখাইন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: