সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম
১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

গাইবান্ধা-৫ আসনে ভোটকেন্দ্রের তালিকা তৈরির নির্দেশ

নিউজ ডেস্ক :: সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি বলেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রগুলো বহাল রাখতে হবে।

সোমবার (২৯ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব খোরশেদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮ অনুচ্ছেদের (১) দফা অনুসারে রিটার্নিং অফিসারকে সংসদ নির্বাচনে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য ভোটকেন্দ্রের স্থান এবং ভোটাররা যে যে ভোটকেন্দ্রে ভোটদান করবেন, সেসব স্থানের নাম উল্লেখ করে ভোটকেন্দ্রের ৩ (তিন) প্রস্থ তালিকা (সফট কপিসহ) ৬ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ দূত মারফত নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।

৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল শূন্য আসনটির নির্বাচনেও সেসব ভোটকেন্দ্র বহাল রাখতে হবে। তবে কোনো ভোটকেন্দ্র কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবাধীন হলে তা কমিশনকে অবহিত করতে হবে। এছাড়া উল্লিখিত এলাকার অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: