বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

শ্রীনগরে র‌্যাব-১১ এর অভিযানে গাঁজাগাছসহ র্শীষ মাদক কারবারী গ্রেফতার

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ শ্রীনগরে র‌্যাব অভিযান চালিয়ে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

রবিবার(৫জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৩কেজি ওজনের ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মনোয়ার হোসেন ওরফে মনা(৬০)। সে শ্যামসিদ্দি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, র‌্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্প, মুন্সীগঞ্জ এর কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদেও ভিত্তিতে শ্যামসিদ্দি গ্রামের মকবুল মেম্বারের বাড়ীর উত্তর পূর্ব দিক এলাকায় মাদক কারবারী মনোয়ার হোসেন ওরফে মনাকে পেয়ে গ্রেফতার করা হয়। তার পর তার দখল থেকে ৩কেজি ওজনের ৭টি গাজার গাছ উদ্ধার করা হয়। সে র্দীঘদিন যাবৎ এলাকায় মাদক বেচা কেনা করে আসছিল । তার বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা প্রস্তুুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: