বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদের পিএইচডি অর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। Madhupur Sal Forest: Vegetation Deforestation and its Impact on Some Major Fauna বিষয়ে মৌলিক গবেষণার জন্য সম্প্রতি তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।

ড. মো. হারুন-অর-রশিদ ১৯৮৫ সালে এসএসসি, ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও ১৯৯১ সালে ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি। তাঁর বাবা আব্দুল কুদ্দুস সরকার এবং মাতা জোবেদা বেগম। ৮ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ।

রাজধানীর তেজগাঁও কলেজে চলতি বছরের ১২ এপ্রিল অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান হারুন-অর-রশিদ। এর আগে তিনি দীর্ঘদিন কলেজটির উপাধ্যক্ষ ছিলেন। তেজগাঁও কলেজে যোগদানের আগে তিনি শিক্ষা ক্যাডারে নিযুক্ত ছিলেন। এছাড়াও ১৮তম বিসিএস উত্তীর্ণ হয়ে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে কাজের অভিজ্ঞতা তাঁর রয়েছে। পরবর্তীতে তিনি এই চাকুরি ছেড়ে তেজগাঁও কলেজে বোটানি বিভাগে যোগদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: