রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

স্মার্টফোন ট্র্যাকিং থেকে মুক্তির উপায়

নিউজ ডেস্ক :: সাইবার অপরাধীদের জন্য নিস্তার নেই কোথাও। বিভিন্ন উপায়ে স্মার্টফোন হ্যাক করছে। যে কোনো অ্যাপ কিংবা মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে স্মার্টফোনে। এর পর সারাক্ষণ আপনার স্মার্টফোন ট্র্যাকিং করে তথ্য চুরি করছে। গুগল ক্রোমেও দেখা দিয়েছে এই সমস্যা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করছেন বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী। তবে অনেক সময়ই গুগল ক্রোম ব্যবহার করে যেসব ওয়েবসাইট খোলা হয়, সেসব ওয়েবসাইট ব্যবহারকারীর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ফেলতে পারে। এ জন্য গুগল ক্রোমে ‘ডু নট ট্র্যাক’ রিকোয়েস্ট পাঠাতে পারেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীদের সম্পর্কে নিজেদের ধারণা বাড়িয়ে তোলার জন্য ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। এর পর বিভিন্ন ধরনের ওয়েবসাইট তাদের কনটেন্ট, সার্ভিস, বিজ্ঞাপন ও বিভিন্ন ধরনের অফারের জন্য সেসব তথ্যের ব্যবহার করে। ব্যবহারকারীরা ডু নট ট্র্যাক রিকোয়েস্টের মাধ্যমে এটি বন্ধ করতে পারেন।

যেভাবে কাজটি করবেন : ডেস্কটপ থেকে রিকোয়েস্ট পাঠানোর জন্য ষ আপনার ডেস্কটপে গুগল ক্রোম ওপেন করুন। ষ এর পর ডানদিকের ওপরে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করুন। ষ এবার সেটিং অপশন বেছে নিন। বাঁদিকে থাকা ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করুন। ষ এর পর সেখান থেকে ‘কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা’ অপশনে ক্লিক করলে ‘সেন্ড অ্যা ডু নট ট্র্যাক রিকোয়েস্ট উইথ ইওর ব্রাউজিং ট্রাফিক’ অপশন পাবেন। ক্লিক করুন। ব্যস, কাজ হয়ে গেল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: