বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

যতদিন বন্যার পানি থাকবে ততদিন ত্রাণ দেয়া অব্যাহত থাকবে-তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বন্যাদুর্গত মানুষের পাশে আছে। যতক্ষন বন্যার পানি থাকবে, যতক্ষন আপনাদের কষ্ট থাকবে, যতক্ষন আপনারা ঘরে ঘুমাতে না পারবেন ততক্ষন আমরা আপনাদেরকে ত্রান দিতেই থাকবো।

বন্যার কারনে বাড়ীতে পানি উঠায় আপনারা যারা রান্না করে খেতে পারেন না তাদের জন্য আমরা খিচুরি রান্না করে ও শুকনো খাবার আমাদের নেতাকর্মীরা প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিয়ে আসবে। আপনাদের যে কোন সমস্যার কথা সরাসরি আমাকে বলবেন। আমি না থাকলে আমার নাম্বারে ফোন দিবেন, আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবেন, আমার উপজেলা প্রশাষনকে বলবেন। আপনাদের সুখে-দুঃখে সব সময় আমরা ও বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে আছি।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এবং তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাবা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়। পরে মরহুমের নিজবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানী, এতিম শিশুদের মাঝে খাবার বিতরন, করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মতিয়র রহমান তালুকদারের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার মিন্টু, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধিজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: