বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট! মুখোমুখি ফ্রান্স-সেনেগাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

গাজীপুরে দু’দিন ব্যাপী চাকরি মেলার উদ্বোধন

মানিক সরকার, গাজীপুর থেকে : জেলা প্রশাসনের আয়োজনে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রথমবারের মতো গাজীপুরের রাজবাড়ি মাঠে চাকরি মেলা শনিবার সকালে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

দু’দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বেক্সিমকো টেক্সটাইল এর সিনিয়র ম্যানেজার সৈয়দ শাকিল আহাদ, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (ব্র্যান্ডিং) তানজিরুল হক তন্ময় প্রমুখ।

মেলায় বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ মোট ৪০টি শিল্প প্রতিষ্ঠান নিজস্ব স্টল স্থাপন করেছে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল স্থাপন করা হয়েছে। মেলা উদ্বোধনের পর থেকেই হাজার হাজার চাকরী প্রার্থীর ভিড় লক্ষ্য করা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: