সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম
শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন ১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

গাজীপুরের তিন ইউপি নির্বাচন ষোল মার্চ

মানিক সরকার: গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৪ জানুয়ারী এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ওই নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি থেকে ১৯ ফেব্রæয়ারি পর্যন্ত (ছুটির দিনসহ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উল্লেখিত পদের ইচ্ছুক প্রার্থীদের কাছে গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।

আগের দিন ২৩ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও ওই নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর সদরের এ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনই ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: