শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

রপ্তানি শিল্পের জুলাই মাসের বেতনও ঋণের টাকায়

নিউজ ডেস্ক : রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও কর্মচারিদের শেষবারের মতো জুলাই মাসের বেতনও দেওয়া যাবে কম সুদের ঋণের টাকায়। আগে যেসব শিল্প কারখানা ঋণ নিয়েছে শুধু তারাই এ তহবিল থেকে ঋণ পাবে। এ জন্য নতুন করে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর সুদহার বাড়িয়ে করা হয়েছে সাড়ে ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ৪৭টি ব্যাংকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। চিঠির বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারিদের এপ্রিল ও মে মাসের বেতন সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকা থেকে জুন মাসের বেতন দেওয়া হয়। শেষবারের মতো চলতি জুলাই মাসের বেতন দিতে এই তহবিল থেকে ঋণ পাবেন রপ্তানিকারকেরা। এ জন্য প্রণোদনা প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা যোগ করে ৩৩ হাজার কোটি টাকা করা হয়েছে। যেসব উদ্যোক্তা গত জুনের বেতন এ তহবিল থেকে ঋণ নিয়েছেন আবেদন সাপেক্ষে শুধু তারা ঋণ পাবেন। প্রথম তিন মাস ঋণের জন্য এককালীন ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হয়েছিল। তবে এবার বার্ষিক সাড়ে ৪ শতাংশ সুদে অর্থ পাবেন তারা। যদিও ব্যাংক এক্ষেত্রে ৯ শতাংশ সুদ পাবে। বাকি সাড়ে ৪ শতাংশ ভর্তুকী দেবে সরকার।

শ্রমিক কর্মচারিদের বেতনের জন্য গঠিত তহবিল থেকে ঋণের বড় অংশই নিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। গত ২২ জুন পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি নতুন করে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ চেয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দেন। যদিও বাংলাদেশ ব্যাংকের চিঠিতে শেষবারের মতো জুলাই মাসের বেতনের কথাটি কয়েকবার উল্লেখ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: