শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

কুষ্টিয়া সীমান্তে গুলি করে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে গাজী (৩২) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি বর্তমানে বিএসএফের তত্ত্বাবধানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ কৃষক একই এলাকার নিয়ামত আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছলিমেরচর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক গাজী, রুবেল ও সাহাবুল নিজ জমিতে সরিষা কর্তন করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে গাজী পায়ে গুলিবিদ্ধ হলে অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে গুলিবিদ্ধ কৃষক গাজীকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিনা উস্কানিতে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, ছলিমের চর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গাজী নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে। তবে তিনি মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিওপির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফের নিকট চিঠি পাঠানো হয়েছে।

৪৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজনের পায়ে গুলি লেগেছে। তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: