রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

প্রেমিকের সঙ্গে হোটেলে স্ত্রী, যে প্রযুক্তি দিয়ে ধরলেন স্বামী

পরে স্থানীয় আদালতে ওই স্বামী অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়। গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই সব বেরিয়ে আসে।

ভুক্তভোগী স্বামী বলেন, ‘২০২০ সালে আমি যখন গাড়ি কিনি, তখনই গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগান। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্র্যাকারটা আমি আমার ফোনের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছিলাম।

তিনি বলেন, ‘২০১৪ সালে আমাদের বিয়ে হয়। কর্মসূত্রে আমায় নাইট শিফট করতে হয়। একদিন মাঝরাতে যখন আমি অফিসের কাজে ছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্র্যাকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলের সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর অন্য পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’

বাড়ি ফিরে ওই ব্যক্তি পুরো ঘটনা সম্বন্ধে স্ত্রীর কাছে জানতে চান। প্রথমে অস্বীকার করলেও, পরে সম্পর্কের কথা স্বীকার করেন ওই নারী। এ নিয়ে স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে ভুক্তভোগীর তর্ক হয় বলেও জানিয়েছেন। তর্কের একপর্যায়ে দুজনে মিলে ওই ব্যক্তিকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ যুবকের।

বর্তমানে স্ত্রী অন্যত্র বসবাস করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। জিপিএস সম্বন্ধে স্ত্রীর ধারণা না থাকায়, বিষয়টি হাতেনাতে ধরা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এদিকে পুলিশকে যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে, ওই নারী এখন শহরে নেই, তার কাছে নোটিশ পাঠানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: