রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

ব্যক্তিজীবনে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আছেন যারা ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাবের কারণ হয়ে উঠেন। তাই এসব মানুষ থেকে দূরে থাকাই উত্তম।

বিষাক্ত মানুষ : এ ধরনের মানুষেরা সব সময় আপনার সমালোচনা করেন। যারা কিনা আপনার সম্পর্ককে চালিত করার অন্যতম কারণও বটে। এতে ব্যক্তিজীবনে মানসিক ক্লান্তি চলে আসে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রভাবশালী মানুষ : এ ধরনের ব্যক্তিত্বের মানুষেরা সব সময় অন্যদের ওপর আধিপত্য চালাতে চায়। ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে নানান ধরনের কাজে অনুপ্রাণিত করে থাকে। ব্যক্তির জীবনের নিয়ন্ত্রণও করে থাকে তারা। তাই আত্মসম্মান রক্ষার্থে, এ ধরনের লোকদের থেকে দূরে থাকা জরুরি।

অহংকারী মানুষ : তারা কেবলই নিজের সম্পর্কে চিন্তাভাবনা করে। অন্যদের সহানুভূতির কোনো মূল্য দেয় না। হঠাৎ করেই তারা যে কাউকে আঘাত করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাও জরুরি।

নাটুকে মানুষ : তারা ছোটখাটো বিষয় নিয়ে নাটক করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যা কিনা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব রাখে। তাই তাদেরও এড়িয়ে যাওয়া উচিত।

মিথ্যেবাদী মানুষ : তারা ক্রমাগত মিথ্যা বলে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে। এতে ব্যক্তির মানসিক শান্তিও ভেঙে যায়। তাই চিহ্নিত করে তাদের এড়িয়ে যাওয়ার জরুরি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: