বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

মারা গেলেন নওগাঁর এমপি ইসরাফিল

নিউজ ডেস্ক : নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরাত জাহান বলেন, গত ৬ জুলাই বাবার করোনা ধরা পড়ে। ওই সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর তার ফুসফুসের সমস্যা বেড়ে গেলে তাকে ১৭ জুলাই আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: