বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

রোববারের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ হবে: ঢাকার দুই মেয়র

নিউজ ডেস্ক : রাজধানীর কোরবানির পশুবর্জ্য রোববারের মধ্যেই অপসারণের প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম শনিবার দুপুর ২টায় ১০০ ফুট ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, ২৪ ঘণ্টার মধ্যে ডিএসসিসি এলাকার সব কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এর আগে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বেলা ১২টায় বসিলায় ডিএনসিসি ডিজিটাল হাটের মাধ্যমে দেওয়া কোরবানির স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ডিএনসিসির পক্ষ থেকেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কোরবানির বর্জ্য অপসারণের। রোববারের মধ্যেই সব কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এজন্য ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় শেষে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঈদ-উল-আযহা উদযাপন করব, কোরবানি দেব। কোরবানির পর পশুর যে বর্জ্য হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম শুরু করব। ইনশাল্লাহ গতবারের মতো এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে।

মহামারি করোনার বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যেহেতু অন্যান্যবারের মতো এবার রাষ্ট্রীয় অনুষ্ঠান আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে না, তাই আমি গণমাধ্যমের সহযোগিতায় তাদের ঈদের শুভেচ্ছা জানাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: