সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : বাংলাদেশে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার অন্যতম দিকপাল এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ফুসফুসের জটিলতায় বেশ কিছু দিন রোগে ভুগে ২০১৮ সালের ১ অগাস্ট তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক হিসেবে ফাইনানশিয়াল এক্সপ্রেসের যাত্রার শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম হোসেন। তিনি অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

পাকিস্তান অবজারভারে যোগ দেওয়ার মাধ্যমে কাজ শুরুর পর কয়েক দশকের সাংবাদিকতা জীবনে বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টার, নিউ নেশন, ইউএনবি, ঢাকা কুরিয়ারে কাজ করেছেন তিনি।

ফেনীর সন্তান মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬৭ সালের স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকে অফিসার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি; কিন্তু পরে পেশা বদলে চলে আসেন সাংবাদিকতায়।

১৯৭০ সালে পাকিস্তান অবজারভারে যোগ দেন মোয়াজ্জেম হোসেন, পরে বাংলাদেশ অবজারভারে বিশেষ সংবাদদাতা হয়েছিলেন। কয়েক দশক ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’তে বিশ্লেষণধর্মী অর্থনৈতিক প্রতিবেদন লেখেন মোয়াজ্জেম হোসেন। কাজ করেন নিউ নেশন, ইউএনবি, ঢাকা কুরিয়ারে।

১৯৯১ সালে এস এম আলীর সম্পাদনায় দি ডেইলি স্টার প্রকাশিত হলে এর ‘বিজনেস এডিটর’ হিসেবে যোগ দেন তিনি। ১৯৯৩ সালে ফাইনানশিয়াল এক্সপ্রেস প্রকাশ শুরু করেন তিনি। ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের (আইপিএল) মালিকানায় ইংরেজি এই দৈনিকটি প্রকাশিত হচ্ছে। আইপিএলের ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্বও তিনি পালন করছিলেন।

মোয়াজ্জেম হোসেন ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

তিনি জনতা ব্যাংক ও ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: