রবিবার, ২১ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

নোয়াখালী সুবর্ণচরে গাভীর সিজারিয়ান অপারেশন

মোঃ আবদুল আজিজ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :  নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার ওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার সংলগ্ন ফর্সটার খামারে একটি গাভীর সিজারিয়ান অপারেশন করা হয়।

শনিবার ১০ মে ২০২৪ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে, সুবর্ণচর নোয়াখালী এর তত্ত্বাবধানে অপারেশনটি করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মনির উদ্দিন, এলডিডিপি প্রকল্পের মাঠ সহকারী মোঃ তাইজার রহমান এবং মোঃ জহুরুল ইসলাম, চরজুবলী ইউনিয়নের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মোঃ সামছুল আলম, চরবাটা ইউনিয়নের মহিষের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মোঃ রায়হান।
এই টীমের টানা তিন ঘন্টার প্রচেষ্টায় অপারেশন টি সফলভাবে করা হয়।

ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, গাভীটির বাচ্চা প্রশবের সময় পাড় হয়ে যাওয়ায় ফর্সটার ফার্ম ম্যানেজার মোঃ মামুনের অনুরোধে খামারে গিয়ে গাভীটি পরীক্ষা নিরীক্ষা করা হয়।

পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পর প্রতিয়মান হয় জরায়ু পেঁচিয়ে যাওয়ার কারণে বাচ্চাটির স্বাভাবিক ডেলিভারি আর সম্ভব নয়। কাজেই খামারীর সাথে আলোচনা করে দ্রুত সিজারিয়ান অপারেশনের সিন্ধান্ত নেয়া হয় এবং সে মতে ১০ মে ২০২৪ রোজ শনিবার গাভীটির অপারেশন করা হয়।

খামারের ম্যানেজার মোঃ মামুন বলেন, প্রাণিসম্পদ অফিসারের আন্তরিকতা এবং দৃঢ়তার কারণে আমার দুই লক্ষাধিক টাকার গাভীটি প্রাণে রক্ষা পায়।

আমরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুবর্ণচর, নোয়াখালীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: