রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া- শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা তৈরি করতে হবে- আখতার হোসেন এমপি এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তির বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধভাবে নীরব: আনু মুহাম্মদ বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

সিলেটের টিলাগড়ে আবারও ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী গ্রীন হিল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা।

আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ কর্মী।

অভ্যন্তরীন দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রুপের ক্যাডারদের হাতে খুন হলেন দ্বীপ।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক অভিষেক দ্বীপের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বরসতি পূজা কমিটি নিয়ে কয়েকদিন ধরে সৈকত এবং অভিষেকের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করেই অভিষেক খুন হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় মুল আসামী সৈকতকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: