রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে

প্রায় সবাই কম বেশি গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যায় ভুগে থাকেন। খাবারের অনিয়মের কারণে মূলত এ সমস্যা বেশি হয়ে থাকে। অনেকে শারীরিক যেকোনো সমস্যার জন্য সবার আগে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। বিশেষ করে গ্যাস্ট্রিক বা বদহজমের মতো কোনো সমস্যা হলে। তবে ওষুধ উপকারী হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। কিন্তু এই সমস্যা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়াভাবে কয়েকটি উপায় মেনে চলতে পারেন। চলুন গ্যাস্ট্রিক নির্মূল করার ঘরোয়া পদ্ধতি দেখে নেয়া যাক:

১. গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে দারুচিনি বিশেষভাবে কার্যকরী। এটি তাৎক্ষণিকভাবেই অ্যাসিডিটি, পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা সমাধান করে।

২. কফি, ওটমিল কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন, খুব দ্রুত ফলাফল পাবেন। তবে যদি দুধে সমস্যা থাকে তাহলে দুধ খাবেন না। চাইলে পানিতে দারুচিনি গুঁড়া ফুটিয়ে ছেঁকে এর সঙ্গে মধু মিশিয়ে চায়ের মতো পান করতে পারেন। এতেও সমস্যার উপশম হবে।

৩. বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে, গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে।

৪. আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান প্রদাহ ও গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে কাজ করে। দুই কাপ পানিতে ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন। পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করুন। এর সাহায্যে বেশ ভালো এবং দ্রুত ফল পাবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: