রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

নারকেল দিয়ে মজাদার তালের পিঠা

চলছে ভাদ্র মাস। এ মাসে প্রচণ্ড গরম পড়ে। অনেককে বলতে শোনা যায় তাল পাকা গরম পড়েছে। তাই ভাদ্র মাস হলো তাল পাকার মাস। তালের মৌসুমে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। বানানো হয় পিঠা-পায়েস। এমন মজাদার দুটি তাল পিঠার দুইটি রেসিপি পাঠকদের জন্য দেওয়া হলো।

রেসিপি:তাল নারিকেল বড়া

উপকরণ: চালের গুড়া ৫০০ গ্রাম, ময়দা হাফ কাপ, তালের পিউরি এক কাপ, নারিকেল কোরানো এক কাপ, চিনি বা গুড় দুই কাপ,এলাচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো,

প্রণালী: প্রথমে চালের গুড়ার সাথে সব উপকরণ একত্রে মিক্স করে নিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে সামান্য পানি প্রয়োজনে দেওয়া যেতে পারে। তারপর কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট বড়ার মত দিয়ে লো আচে ভেজে নিতে হবে। বাদামি কালার হলে নামিয়ে পরিবেশন করুন,

কলা পাতায় তাল পিঠা

উপকরণ: চালের গুড়া ৫০০ গ্রাম, তালের পিউরি দুই কাপ, নারিকেল করানো হাফ কাপ, চিনি বা গুড় দের কাপ, লবণ স্বাদমতো, কলাপাতা প্রয়োজনমতো,

প্রণালী: প্রথমে চালের গুড়ার সাথে সব উপকরণ একত্রে মাখিয়ে নিতে হবে ,একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কলাপাতা ভালো করে পরিষ্কার করে , কলাপাতার উপরে ব্যাটার অল্প করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রুটির মত করে উপরে কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে কলা পাতায় পিঠা বানানো ভেজে নিতে হবে। ভাজা হলে কলা পাতা থেকে বের করে পরিবেশন করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: