শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সি আর দত্তের মৃত্যুতে মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।

এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “সি আর দত্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: